Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»সারাদেশ»বিশ্বনাথে দুই পক্ষের সমাবেশের জেরে ১৪৪ ধারা জারি
    সারাদেশ

    বিশ্বনাথে দুই পক্ষের সমাবেশের জেরে ১৪৪ ধারা জারি

    MoonBy Moon8 October, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথে একই স্থানে দুই পক্ষের সমাবেশ ঘিরে উত্তেজনার জেরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৭ অক্টোবর) বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ বিন কাশেম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

    গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টা হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্বনাথ পৌরসভার কলেজ রোডের ডাকবাংলো ও তৎসংলগ্ন এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে। এলাকাটিতে সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও গণজমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। লাঠি, কোনো প্রকার অস্ত্র বা বিস্ফোরক দ্রব্য বহন করা যাবে না। নিষিদ্ধ থাকবে পাঁচ বা ততোধিক ব্যক্তির যেকোনো ধরনের গণজমায়েত। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সর্তক করেছে উপজেলা প্রশাসন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর দুপুরে বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া এবং ইশবপুর গ্রামের হাজী সফির আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ দেখা দেয়। এর জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়াসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা দেয় উভয় পক্ষ।

    এদিকে চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল ৩টায় ডাকবাংলো এলাকায় প্রতিবাদ মিছিল ও সভার ডাক দেয় উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদণের নেতাকর্মীরা। অন্যদিকে একই স্থানে ও একই সময়ে ওই ঘটনায় দায়ের করা মামলার প্রতিবাদে ‘উপজেলার সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার ঘোষণা দেয়া হয়। এ কারণে জনস্বার্থ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Moon

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    রিয়াদের ৮ ছক্কার তাণ্ডব, তবু হারলো বাংলাদেশ চ্যাম্পিয়ন্স

    8 October, 2026

    অভিষেককে ক্যারিয়ার নিয়ে কী শিখিয়েছিলেন শাহরুখ? জানালেন পুরোনো গল্প

    8 October, 2026

    সালমান খানের নামে আকাশচুম্বী ভবন

    8 October, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.