ডেস্ক নিউজঃ টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে কুমিল্লা সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিবর্তন করা হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে না পারা শিক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় ৩০ মিনিট বাড়ানো হয়েছে। সোমবার (১৩ জুলাই) কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু জানান, জলাবদ্ধতার মধ্যে নৌকায় করে পরীক্ষার্থীদের কেন্দ্রে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে তিনি পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। পরিস্থিতি জানানো হলে পরীক্ষাকেন্দ্র পরিবর্তন এবং পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে, সোমবার সকাল ৬টা…
Author: Misu
আবহাওয়া ডেস্কঃ চট্টগ্রামসহ দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোতে তোলা হয়েছে এক নম্বর সতর্কতা সংকেত। সোমবার এমন পূ্র্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের সব বিভাগে সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ…
ডেস্ক নিউজঃ সাত জেলায় বন্যা ও পাহাড়ধসের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রভাবে বহু এলাকায় ঘরবাড়ি প্লাবিত হয়েছে, কোথাও আবার পাহাড়ধসে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। সর্বশেষ তথ্যে এ দুর্যোগে প্রাণহানির সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি লাখো মানুষ পানিবন্দি হয়ে মানবিক সংকটে রয়েছেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ইতোমধ্যে ১০ লাখ অতিক্রম করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের (১২ জুলাই) প্রতিবেদন বলছে, রোববার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বন্যাপ্লাবিত হয়েছে এসব জেলার ৫৯টি উপজেলা। বন্যায় পানিবন্দী পরিবার ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি। ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন। মন্ত্রণালয়ের হিসাবে বন্যা, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে মৃতের…
ডেস্ক নিউজঃ একদিনের সফরে বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের শুরুতে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল খালের পাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি এবং ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেন তিনি। সোমবার (১৩ জুলাই) সকাল ৬টার দিকে রাজধানীর গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে সড়কপথে রওনা দিয়ে সকাল সাড়ে ৯টার দিকে বরিশালে পৌঁছান তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, প্রথমে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সরিকল–বাটাজোর খালপাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় একযোগে প্রায় দুই হাজার গাছের চারা রোপণ কার্যক্রম শুরু হয়। পরে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর বরিশাল নগরের কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন এলাকার বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালপাড়ে…
ডেস্ক নিউজঃ শরীয়তপুরের গোসাইরহাটে সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে কুড়াল দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) দুপুরে গোসাইরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুরে উপজেলার আওলালপুর ইউনিয়নের চর জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিএম জসিম উদ্দিন রেইনকোট, মুখে মাস্ক ও চোখে সানগ্লাস পরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি সুযোগ বুঝে সঙ্গে থাকা ব্যাগ থেকে একটি কুড়াল বের করে সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা শাকিল আহমেদের ওপর হামলা চালান। এতে শাকিল আহমেদ…
ডেস্ক নিউজ : সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ হওয়ার আগে কোনো কর্মকর্তা বা কর্মচারী স্বেচ্ছায় পদত্যাগ করলে তিনি পেনশন সুবিধার অধিকারী হবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা আপিল মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গত ৯ জুলাই ২৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। বিচারপতি ফারাহ মাহবুব রায়টি লিখেছেন। এর আগে গত ১১ মার্চ বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক এবং বিচারপতি ফারাহ মাহবুবের সমন্বয়ে গঠিত আপিল বিভাগ এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অনীক আর হক। তাদের সঙ্গে…
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন করে তীব্র লড়াই শুরু হয়েছে। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় এক রাতেই অন্তত ৯ জন নিহত হয়েছেন। চার বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ থামাতে মিত্র দেশগুলো প্যারিসে আলোচনায় বসছে। ঠিক তার আগের দিনই ঘটল এই ভয়াবহ হামলা। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধে মনোযোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে ইউক্রেন যুদ্ধ থামানোর কূটনৈতিক চেষ্টা কিছুটা থমকে গেছে। এই সুযোগে জুলাই মাস থেকে রাজধানী কিয়েভসহ বিভিন্ন এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে মস্কো। এতে অনেকেই প্রাণ হারিয়েছেন। রবিবার ইউক্রেনের কর্মকর্তারা জানান, রাতে ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে চারজন নিহত হন। এর মধ্যে দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের…
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে এক বিস্ফোরক ‘টার্গেট’ বা লক্ষ্যবস্তুর তালিকা প্রকাশ করেছে দেশটির একটি প্রভাবশালী গণমাধ্যম। এই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ইউরোপের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতার ছবি ও নাম প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে। তেহরানের শাসনব্যবস্থার অত্যন্ত ঘনিষ্ঠ এবং রক্ষণশীল ও উসকানিমূলক সুরের জন্য পরিচিত ‘হামশাহরি’ নামের গণমাধ্যমটির অনলাইন সংস্করণে শনিবার গভীর রাতে এই লক্ষ্যবস্তুদের তালিকা (ইনফোগ্রাফিক) প্রকাশ করা হয়। এর ঠিক আগেই ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিও তার বাবার হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে…
ডেস্ক নিউজ : টানা বৃষ্টিতে কক্সবাজারে বন্যা পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে পৌছেছে। বর্ষণ অব্যাহত থাকায় বন্যাদুর্গত এলাকাগুলোতে দুর্ভোগ বাড়ছে। এই পরিস্থিতিতে বন্যা ও পাহাড়ধসের পৃথক ঘটনায় কক্সবাজারে মোট ২৮ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে প্রশাসন। রোববার (১২ জুলাই) কক্সবাজারের জেলা প্রশাসক এম এ মান্নান এই তথ্য নিশ্চিত করেন। স্থানীয়রা জানান, শনিবার (১১ জুলাই) দিনে কিছুটা কমেছিল বৃষ্টি। বৃষ্টি কমায় বন্যার পানিও কিছুটা নেমে গিয়েছিল। কিন্তু শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত আবারও মুষলধারে বৃষ্টি শুরু হয়। এতে বন্যাকবলিত এলাকাগুলোতে আবারও পানি বাড়তে শুরু করেছে। দুর্গত মানুষগুলো খাবার এবং পানীয় জলের সংকটে পড়েছে। একই সঙ্গে ঝুঁকিও বেড়েছে পাহাড়ধসের। ঝুঁকিতে থাকা লোকজনকে নিরাপদে…
ক্রীড়া ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপে ইতিহাস গড়েছে চার পরাশক্তি। ১৯৯৪ সালে ফিফা র্যাঙ্কিং চালুর পর এই প্রথম র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সেমিফাইনালে। সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। এর আগে স্পেন, ফ্রান্স ও ইংল্যান্ডও শেষ চারের টিকিট কেটে নেয়। গত ১১ জুন প্রকাশিত ফিফার সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী, সেমিফাইনালে ওঠা চার দলের অবস্থান হলো— স্পেন এক নম্বরে, আর্জেন্টিনা দুই নম্বরে, ফ্রান্স তিন নম্বরে এবং ইংল্যান্ড চার নম্বরে। এবারের বিশ্বকাপে ফিফার নতুন ড্র পদ্ধতিও এই অনন্য কীর্তিতে ভূমিকা রেখেছে। টুর্নামেন্টের ড্রয়ের সময় র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলকে চারটি আলাদা কোয়াড্রান্টে রাখা হয়েছিল, যাতে সেমিফাইনালের আগে…