Author: Misu

ডেস্ক নিউজঃ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ বৃহস্পতিবার। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে সরকারি ও বিরোধীদল। সরকার বলছে, প্রথা অনুযায়ী প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতারা। বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেয়ার কোনো অধিকার নেই। কিন্তু বিএনপি কী কারণে এ কাজটি করছে, তা বোধগম্য নয়। আর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘সংসদে সরকারি দল বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ ও পুরনো রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের…

Read More

ডেস্ক নিউজঃ মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা সংকটের কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ বুধবার (১১ মার্চ) রাত ১২টার পর আরও ২৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত দুই সপ্তাহে সর্বমোট ৪১৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হলো। আকাশসীমা বন্ধের কারণে মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। একই সঙ্গে আকাশপথে পণ্য পরিবহনেও এর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। বিমানবন্দর সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ রেখেছে। এর ফলে এসব গন্তব্যে যাতায়াতকারী বিভিন্ন এয়ারলাইনস তাদের ফ্লাইট বাতিল করতে বাধ্য হচ্ছে। আজ বাতিল হওয়া…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র রমজান উপলক্ষে মিরপুর প্রেসক্লাবে আব্বাস আলী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মানবিকতা, সামাজিক কল্যাণ ও দেশ-জাতির মঙ্গল কামনায় আয়োজিত এই অনুষ্ঠানে সাংবাদিক, সমাজসেবক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিরপুর প্রেসক্লাবের সভাপতি এস এম বদরুল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্বাস আলী ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, আব্বাস আলী ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। এই ফাউন্ডেশনের মাধ্যমে অসংখ্য মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে এবং সমাজে মানবিক সহায়তার নতুন দৃষ্টান্ত স্থাপন হয়েছে। তিনি আরও বলেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ আব্বাস আলী একজন…

Read More

নুসরাত জাহানঃ এশিয়ার অন্যতম বৃহৎ মিঠাপানির জলাভূমি হাকালুকি হাওরে চলতি মৌসুমে জলচর পাখির সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি আগের বছরগুলোর মতো পাখি শিকার, বিষটোপ ব্যবহার কিংবা নিষিদ্ধ জালে আটকে পাখি মারা যাওয়ার ঘটনা এবার প্রায় দেখা যায়নি। বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ও পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক। তাঁর নেতৃত্বে ১২ সদস্যের একটি দল গত ৪ ও ৫ ফেব্রুয়ারি হাওরের ৪৩টি বিলে পাখিশুমারি চালায়। এই শুমারির আয়োজন করে বাংলাদেশ বার্ড ক্লাব ও আইইউসিএন। এতে সহযোগিতা করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, সিলেট। শুমারিতে অংশ নেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. আবুল কালাম,…

Read More

ক্রীড়া ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হয় ম্যাচটি। বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচে নতুন চেহারার দল নিয়ে মাঠে নামছে পাকিস্তান। তাদের একাদশে জায়গা পেয়েছেন চার অভিষিক্ত ক্রিকেটার—সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হুসাইন ও আব্দুল সামাদ। এদিকে পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের জন্য ম্যাচটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এই ম্যাচ দিয়েই তিনি নিজের ক্যারিয়ারের শততম ওয়ানডে খেলতে নামছেন। অন্যদিকে, বাংলাদেশ দল প্রথম ম্যাচে দুই স্পিনার ও তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে স্পিন বিভাগে আছেন রিশাদ হোসেন। আর…

Read More

ডেস্ক নিউজঃ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। তবে আজ অনুষ্ঠিত হবে সরকারি দলের সংসদীয় সভা। সেখানে সিদ্ধান্ত হতে পারে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে। বুধবার (১১ মার্চ) সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এই সভা হবে। সেখানে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধিবেশনের শুরুতে সভাপতিত্বের বিষয়টি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে বলে বিএনপি সূত্রে জানা গেছে। এছাড়া এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদমাধ্যমকে বলেন, আজ বুধবার বিএনপির সংসদীয় দলের বৈঠকে নতুন স্পিকার নির্বাচনসহ অধিবেশনের শুরুতে কে সভাপতিত্ব করবেন, সব ঠিক হবে। সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননের ইসলামি প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা গ্যালিলি সাগরের পশ্চিমে অবস্থিত একটি ইসরায়েলি একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। লেবানিজ এই গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, তারা ‘স্যামসন বেস’ (যা ক্যাম্প শিমশোন নামেও পরিচিত) নামক একটি স্থাপনাকে লক্ষ্য করে এ ড্রোন হামলা পরিচালনা করেছে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে আগ্রাসন শুরু করলে ২ মার্চ এই যুদ্ধে জড়িয়ে পড়ে লেবানন। যদিও এর আগ থেকেই দেশটিতে হামলা চালিয়ে আসছিল ইসরায়েলি সেনারা। তখন কড়া প্রতিক্রিয়া না জানালেও ইরানের সমর্থনে পাল্টা জবাব দেওয়া শুরু করে হিজবুল্লাহ। সূত্র: আলজাজিরা

Read More

বিনোদন ডেস্কঃ চার বোতল বিদেশি মদ নিজ হেফাজতে রাখার অভিযোগে কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে করা মামলায় তাকে খালাস দিয়েছেন আদালত। সোমবার (৯ মার্চ) শুনানি শেষে ঢাকার ২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়ে এ রায় দেন। এর আগে, গত ৩ মার্চ আদালত মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ করে যুক্তিতর্ক উপস্থাপন ও রায় ঘোষণার জন্য সোমবার (৯ মার্চ) দিন নির্ধারণ করেন। শুনানিকালে আসিফ আকবর আদালতে উপস্থিত ছিলেন। রায়ের প্রতিক্রিয়ায় তিনি জানান, তিনি ন্যায়বিচার পেয়েছেন। মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৬ জুন তেজগাঁও থানার অন্তর্ভুক্ত পান্থপথে আর্ব এন্টারটেইনমেন্টের অফিস থেকে তথ্য…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ দখলদার ইসরায়েলের তেল ও গ্যাস স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। দেশটির খাতাম আল-আনবিয়া সশস্ত্র বাহিনীর হেডকোয়ার্টারের এক মুখপাত্র বলেছেন, নতুন হামলায় ইসরায়েলের জ্বালানি অবকাঠামোকে টার্গেট করা হয়েছে। তারা বলেছে, ইসরায়েলের হাইফা শহরে থাকা তেল ও গ্যাস শোধনাগার এবং মজুদ ট্যাংক লক্ষ্য করে হামলা হয়েছে। এছাড়া বাণিজ্যিক রাজধানী তেলআবিবের কাছের একটি স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টারও ধ্বংস করা হয়েছে। ইরানের ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’ এর ৩৩তম দফায় এসব হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করেছে দেশটির সশস্ত্র বাহিনী। তারা বলেছে, ইরানের তেল ডিপোতে হামলার জবাব হিসেবে এ পাল্টা হামলা চালানো হয়েছে।

Read More

ডেস্ক নিউজঃ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। যার পরিপ্রেক্ষিতে বুধবার (১১ মার্চ) মোট ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র সংবাদমাধ্যমকে জানায়, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি এবং ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২ টি…

Read More