Author: Moon

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)। আমেরিকার নাগরিক এবং ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী এই বলিউড অভিনেতা এফআরআরও-এর এই আদেশের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে রিট আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন। তার আইনজীবী জুলফিকার মেমন উচ্চ আদালতে মামলাটি দায়ের করবেন। গত ২০০০-এর দশকের শেষের দিকে বেশ কয়েকটি ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করা অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। মুম্বাইয়ে ‌‘কাকরোচ জনতা পার্টি’ বা সিজেপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়ার পর তাকে আটক করা হয়েছিল। ওই বিক্ষোভে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানানো হয়েছিল। প্রতিবাদ…

Read More

বিনোদন ডেস্কঃ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় তারকা রজনীকান্ত। দীর্ঘ অভিনয়জীবনে খ্যাতি, সাফল্য আর অগণিত ভক্তের ভালোবাসায় নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তবে এত অর্জনের পরও ভুলে যাননি জীবনের শুরুর দিনগুলো। একসময় বেঙ্গালুরুর রাস্তায় বাস কন্ডাক্টর হিসেবে কাজ করতেন তিনি। সেই পেশার প্রতি এখনো রয়েছে তার গভীর টান। এমনকি সুপারস্টার পরিচয়ের চেয়েও বাস কন্ডাক্টরের জীবনকে বেশি আপন মনে করেন বর্ষীয়ান এই অভিনেতা। গত ১৫ অক্টোবর মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত বহুল প্রতীক্ষিত তামিল সিনেমা ‘জেলার ২’। সেই সিনেমার প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে পরিচালক নেলসন দিলীপকুমারের সঙ্গে আলাপচারিতায় নিজের জীবনের  অতীতের অধ্যায় নিয়ে কথা বলেন রজনীকান্ত। সেখানে তিনি জানান, বাস…

Read More

বিশেষ প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। বেলা ১২টা পর্যন্ত ২১টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। এর আগে, গত বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে মনোনয়ন ফরম বিতরণ ও জমার সময়সূচি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোনয়নপ্রত্যাশী নারী প্রার্থীরা শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। ফরম পূরণ করে শনিবার (১৭ অক্টোবর) একই স্থান ও সময়ে তা…

Read More

বাণিজ্য ডেস্কঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ ডেটাবেজের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে মাথাপিছু জিডিপির হিসাবে ভারতকে পেছনে ফেলে দিয়েছে বাংলাদেশ। আগামী দুই অর্থবছর পর্যন্ত এই শীর্ষ অবস্থান ধরে রাখতে পারে ঢাকা। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল তাদের পূর্বাভাসে জানিয়েছে, ২০২৮-২৯ অর্থবছরে আবারও মাথাপিছু জিডিপি পুনরুদ্ধার করবে ভারত এবং ২০৩০-৩১ অর্থবছর নাগাদ দুই দেশের মধ্যকার এই ব্যবধান আরও বাড়াবে দেশটি। আইএমএফের প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে বর্তমান মার্কিন ডলারের মূল্যে বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়িয়েছে ২ হাজার ৮৮৬ ডলারে। এর বিপরীতে ভারতের মাথাপিছু জিডিপি দাঁড়িয়েছে ২ হাজার ৭৫০ ডলার। অর্থাৎ চলতি অর্থবছরে দুই প্রতিবেশী দেশের…

Read More

খেলাধুলা ডেস্কঃ অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শেষ পর্যন্ত লড়াই করেও জিততে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে ৪ রানে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে সাদিয়া ইসলামদের। ১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৫৪ রান করে বাংলাদেশের মেয়েরা। শুক্রবার ফাইনালে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দল। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দুই ওপেনার মাইমুনা নাহের ও আচেনা জান্নাত কেউই রানের খাতা খুলতে পারেননি। শূন্য রানে ফেরেন দুজনই। শিরিনা খাতুন করেন ৬ রান। চাপের মুখে চতুর্থ উইকেটে নিশিতা আক্তার নিশিকে নিয়ে প্রতিরোধ গড়েন অধিনায়ক সাদিয়া ইসলাম। এরপর সাদিয়া আক্তারের…

Read More

খেলাধুলা ডেস্কঃ ক্রিশ্চিয়ানো রোনালদোর জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে ফের বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে পর্তুগাল দল ছেড়ে নাটকীয়ভাবে চলে যাওয়ার পর, তারকা ফরোয়ার্ডের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত হয়েছে। এই ঘটনার নেপথ্যে পর্তুগালের প্রধান কোচ হোর্হে জেসুসের সঙ্গে তার তীব্র মতবিরোধের খবর সামনে আসে। পুরো বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে তৈরি হওয়া জল্পনা-কল্পনার মধ্যে আগুনে ঘি ঢেলেছেন রোনালদোর বড় বোন এলমা আভেইরো। সম্প্রতি এক অনুষ্ঠানে মন্তব্য করতে গিয়ে তিনি স্পষ্ট আভাস দিয়েছেন যে, জাতীয় দলে পর্তুগিজ অধিনায়কের ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। নরওয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে মূল একাদশে জায়গা না পেয়ে বেঞ্চে বসে থাকতে হয়েছিল রোনালদোকে।…

Read More

খেলাধুলা ডেস্কঃ ফোলারিন বালোগানের লাল কার্ডকাণ্ড এবং পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত হস্তক্ষেপকে কেন্দ্র করে সৃষ্ট নজিরবিহীন বিতর্ক এড়াতে এবার কোমর বেঁধে নেমেছে ফিফা। ২০২৬ বিশ্বকাপে ঘটে যাওয়া সেই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি তাদের ডিসিপ্লিনারি বা শৃঙ্খলা সংক্রান্ত নিয়মে বড় ধরনের সংশোধনী আনার উদ্যোগ নিচ্ছে। ২০২৬ বিশ্বকাপের শেষ-৩২-এর ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। সেই ম্যাচে বিতর্কিত লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন যুক্তরাষ্ট্রের তরুণ ফরোয়ার্ড ফোলারিন বালোগান। ফিফার তৎকালীন নিয়ম অনুযায়ী সরাসরি লাল কার্ডের বিরুদ্ধে জাতীয় দলের আপিল করার কোনো সুযোগ ছিল না। তবে নিয়ম যা-ই থাক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

Read More

খেলাধুলা ডেস্কঃ ক্লাব কর্তাদের নিয়ে প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করার পর ক্ষমা চেয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। তবে শেষ রক্ষা হয়নি, শাস্তিস্বরূপ ‘জরিমানা গুনতে হচ্ছে’ তাকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। বিবিসি জানায়, গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-০ গোলে হেরে যাওয়ার পর মিক্সড জোনে ক্লাব ম্যানেজম্যান্ট নিয়ে তীর্যক মন্তব্য করে বসেন লিসান্দ্রো। তার যুক্তি— গ্রীষ্মের দল বদলে ম্যানচেস্টার ইউনাইটেড পর্যাপ্ত খরচ করেনি এবং ভালো মানের প্লেয়ার ভেড়ায়নি। যার খেসারত দিতে হচ্ছে ক্লাবকে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জয়ের দেখা পায়নি ইউনাইটেড, মূলত এ নিয়েই ক্ষোভ লিসান্দ্রোর। প্রকাশ্যে এভাবে আক্রমণ করায় বৃহস্পতিবার মার্তিনেজের…

Read More

আবহাওয়া প্রতিবেদকঃ দেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। গতকাল (বৃহস্পতিবার) দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনার কয়রায় ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় বাতাসের গতিবেগ উত্তর…

Read More

বিশেষ প্রতিবেদকঃ সড়ক দুর্ঘটনা রোধে যানবাহনের নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও গাড়ির ফিটনেস পরীক্ষায় কঠোরতা অবলম্বন করছে প্রশাসন। পাশাপাশি গতি নিয়ন্ত্রণ, সিসিটিভি ক্যামেরায় নজরদারি এবং চালকদের নিয়মিত প্রশিক্ষণের ওপরও বিশেষ জোর দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সড়ক দুর্ঘটনার সঠিক তদন্ত, মামলা দায়ের এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করছে। ট্রাফিক বিভাগ, হাইওয়ে পুলিশ এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সমন্বিত পদক্ষেপে সড়কে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে। যানবাহন নিবন্ধন, লাইসেন্স প্রদান, ফিটনেস পরীক্ষা এবং আইন প্রয়োগে বাড়তি দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে বিআরটিএ। সড়ক নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড.…

Read More