Author: Moon

শিক্ষা ডেস্কঃ ২০২৮ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক নবম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের নতুন সময়সীমা নির্ধারণ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। শনিবার জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত ২০২৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের বাদ পড়া রেজিস্ট্রেশন কার্যক্রম ১৫ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সম্পন্ন করা যাবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সব মাধ্যমিক বিদ্যালয় এবং স্কুল অ্যান্ড কলেজের জন্য এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। সময়সীমার মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে…

Read More

ইসলামিক ডেস্কঃ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আজ সাধারণ মানুষের জীবন-সংগ্রামের এক কঠিন বাস্তবতা। আয় সীমিত, অথচ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ক্রমবর্ধমান। এই বৈপরীত্যে নিম্ন আয়ের মানুষ, শ্রমজীবী পরিবার ও নির্দিষ্ট আয়ের মধ্যবিত্ত শ্রেণি প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে। সংসারের ব্যয় মেটাতে অনেককে খাদ্য, চিকিৎসা ও শিক্ষার মতো মৌলিক প্রয়োজনেও কাটছাঁট করতে হচ্ছে। অথচ বাজারের এই সংকট কেবল অর্থনীতির পরিসংখ্যান নয়; এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের জীবনমান, সামাজিক ন্যায়বিচার এবং রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়বদ্ধতা। এ পরিস্থিতিতে ইসলামের অর্থনৈতিক দর্শন, ব্যক্তি, ব্যবসায়ী ও রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে পারে। ইসলামি অর্থনীতিতে সংযম ও ন্যায়বিচার : ইসলাম মানুষের বৈধ ভোগ ও উপার্জনকে স্বীকৃতি দিয়েছে; কিন্তু অপচয়, সীমা…

Read More

ডেঙ্গু ডেস্কঃ এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ৩৪২ জনের মৃত্যু হলো। শনিবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এই ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭২ জন। এর ফলে চলতি বছরে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১০ হাজার ৩১২ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ চার হাজার ১৯৯ জন। স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে…

Read More

বাণিজ্য ডেস্কঃ দেশের বাজারে সবশেষ মঙ্গলবার স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। সেদিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। আজ শনিবারও একই দামে বিক্রি হবে স্বর্ণ। ​নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬৮৩ টাকা…

Read More

খেলাধুলা ডেস্কঃ আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে ত্রিদেশীয় সিরিজ। সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। যেখানে টস হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হতে যাওয়া ম্যাচে চোটের কারণে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন তাওহিদ হৃদয়। চোটের কারণে একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজেরও। লিটন দাস না থাকায় উইকেটকিপারের দায়িত্ব সামলাবেন নুরুল হাসান সোহান। অন্যদিকে, টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান…

Read More

খেলাধুলা ডেস্কঃ ইংলিশ ফুটবলে ফিরে গোলের জন্য অপেক্ষায় ছিলেন জেমি ভার্ডি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে। নতুন ক্লাব বার্নলির হয়ে প্রথম গোলের দেখা পেয়েছেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। এর মধ্য দিয়ে টানা ২০ মৌসুমে গোল করার কীর্তি গড়েছেন তিনি। ইংলিশ চ্যাম্পিয়নশিপে শুক্রবার উলভারহ্যাম্পটনের বিপক্ষে ঘরের মাঠে ভার্ডির গোলে ২০তম মিনিটে এগিয়ে যায় বার্নলি। পরে অবশ্য ম্যাচটি ২-১ গোলে জিতে নেয় উলভস। বার্নলির হয়ে পঞ্চম ম্যাচে এসে প্রথম গোলের দেখা পেলেন ভার্ডি। চ্যাম্পিয়নশিপে তার সবশেষ গোল ছিল ২০২৪ সালের এপ্রিলে প্রেস্টন নর্থ এন্ডের বিপক্ষে লেস্টার সিটির জার্সিতে। সিনিয়র ফুটবলে ভার্ডির ২০ মৌসুমে গোল করার ধারা শুরু হয়েছিল নন-লিগ ক্লাব স্টকসব্রিজ…

Read More

খেলাধুলা ডেস্কঃ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বিশাল ব্যবধানে হারের জেরে আটক গেছে পাকিস্তানি ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি। ধারণা করা হচ্ছে চুক্তির জন্য চলতি মাসের শেষ দিকে ঘরের মাঠে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ পর্যন্ত বাবর আজমদের অপেক্ষা করতে হবে। প্রধান কোচ ও নির্বাচকরা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ক্রিকেটারদের পারফরম্যান্স ভালোভাবে যাচাই করে নিতে চান। সূত্র অনুযায়ী, পাকিস্তানের জাতীয় ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তি চলতি বছরের পহেলা জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরের আগে খেলোয়াড়দের এ বিষয়ে জানানো হয়েছিল। ওই সময় ৩০ জন খেলোয়াড়ের একটি প্রাথমিক তালিকাও প্রস্তুত করা হয়েছিল। তবে ইংল্যান্ড সফরে পাকিস্তানের দুর্বল পারফরম্যান্স…

Read More

খেলাধুলা ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগের ১০০টিরও বেশি আর্থিক নীতিমালা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছে ম্যানচেস্টার সিটি। এখন শাস্তি ঘোষণা না করলেও, স্বাধীন তদন্ত কমিশনের সেই রায়ের বিরুদ্ধে তারা আপিল করেছে। এই পরিস্থিতিতে মাঠের ফুটবলে ক্লাব-ফুটবলার-সমর্থক সবার মাঝে ঐক্য তৈরির লক্ষ্য হিসেবে ম্যাচ চলাকালে ওড়ানো হয় কলা আকৃতির বেলুন! এটি মূলত আশির দশকের শেষদিকে একটি ঐতিহ্যকে ফিরিয়ে আনার প্রচেষ্টা, যখন ইংরেজ ফুটবলের এক কঠিন সময়ে সমর্থকরা ম্যাচে কলা ও অন্যান্য বাতাসভর্তি জিনিসপত্র নিয়ে আসতেন। ওই ধারণাটি ‘১৮৯৪’ নামক সমর্থক গোষ্ঠী দ্বারা প্রচারিত হয়েছিল এবং এটি ফুটবল কর্তৃপক্ষের সঙ্গে ক্লাবের কোনো মতভেদ তৈরি হলে খেলায় আনন্দ ফিরিয়ে আনার একটি ইঙ্গিত। গত সপ্তাহে…

Read More

খেলাধুলা ডেস্কঃ ঢাকা জেলা দলের কোচ মোসাদ্দেক হোসেন ছোটন মারা গেছেন। শনিবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। মোসাদ্দেক হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক শোকবার্তায় তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সংস্থাটি। ২০১১ সালে বিসিবিতে যোগ দিয়েছিলেন মোসাদ্দেক হোসেন। দীর্ঘ কোচিং ক্যারিয়ারে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ বিভাগীয় দল এবং যুব ক্রিকেট লিগের (ওয়াইসিএল) কোচিং প্যানেলে দায়িত্ব পালন করেছেন তিনি। তিনি বিসিবি-এসিসি লেভেল-২ সনদপ্রাপ্ত কোচ ছিলেন। শোকবার্তায় বিসিবি মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

Read More

খেলাধুলা ডেস্কঃ ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির নামে নতুন এক সুগন্ধি ফুলের নামকরণ করেছেন বিজ্ঞানীরা। ফুটবল মাঠে তার জাদু ছড়িয়েছে পৃথিবীজুড়ে। এবার ফুটবলের সীমানা পেরিয়ে প্রকৃতির বুকেও জায়গা করে নিলেন তিনি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন জানিয়েছে, পেরুর দক্ষিণ-মধ্য অঞ্চলে সমতলভূমি থেকে প্রায় দুই হাজার ৪০০ মিটার উঁচুতে জন্ম নেওয়া একটি সুগন্ধি গাছের ফুলের নাম মেসির নামে রেখেছেন দেশটির একদল বিজ্ঞানী। সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন, আন্দিজ পর্বতমালায় জন্ম নেওয়া এই উদ্ভিদ বিজ্ঞানের কাছে এত দিন অচেনা ছিল। মেসির সম্মানে উদ্ভিদটির নামকরণ করা হয়েছে ‘সালভিয়া মেসি’ (salvia messii)। আন্দিজ পর্বতমালার যে অংশ পেরুতে অবস্থিত, সেখানে পাথুরে ঢালে জন্ম নেওয়া এই উদ্ভিদের পাপড়িগুলো…

Read More