ডেঙ্গু ডেস্কঃ এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা) ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ৩৪৮ জনের মৃত্যু হলো। রবিবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এই ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৮৮ জন। এর ফলে চলতি বছরে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১২ হাজার ৪০০ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ছয় হাজার ২৬ জন। স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে…
Author: Moon
বিনোদন ডেস্কঃ ব্যান্ড সংগীতের কিংবদন্তি রকস্টার আইয়ুব বাচ্চুকে হারানোর আজ আট বছর। ব্যান্ড সংগীতকে প্রজন্ম থেকে প্রজন্মের দোরগোড়ায় পৌছে দিয়েছে ‘রূপালি গিটার’-এর এই জাদুকর। ১৮ অক্টোবর ২০১৮, না ফেরার দেশে চলে যান বাংলা রক সংগীতের অবিস্মরণীয় শিল্পী আইয়ুব বাচ্চু। ‘সেই তুমি’, ‘কষ্ট পেতে ভালোবাসি’, ‘এখন অনেক রাত’, ‘মেয়ে’, ‘হাসতে দেখো গাইতে দেখো’ ও ‘এক আকাশের তারা’- তার গাওয়া এসব গান আজও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়। মৃত্যুবার্ষিকীতে পারিবারিকভাবে তাকে স্মরণ করা হবে, থাকবে দোয়া মাহফিল। এছাড়া ব্যান্ড সমাজ থেকেও তাকে স্মরণ করা হবে। গিটার ঘিরে আবর্তিত হতো এই সংগীত তারকার অসংখ্য স্বপ্ন, আর সুরের প্রতি ভালোবাসা ছিল আজীবনের। নামি-দামি সব গিটার সংগ্রহ…
বিনোদন ডেস্কঃ টালিউডে দেব ও শুভশ্রী গাঙ্গুলির জুটি মানেই দর্শকের বাড়তি আগ্রহ। তার সঙ্গে অ্যাকশন, রোম্যান্স, প্রতিশোধ আর জমজমাট সংলাপের মিশেল, সব মিলিয়ে ‘দেশু ৭’ ঘিরে তৈরি হয়েছে বাড়তি প্রত্যাশা। ছবিটির বিশেষ আকর্ষণ শুধু এই জনপ্রিয় জুটির প্রত্যাবর্তন নয়, পরিচালক হিসেবে দেবের প্রথম আত্মপ্রকাশও। অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্ব নিয়ে কতটা সফল হলেন তিনি, সেই প্রশ্নেরও উত্তর দিয়েছে ছবিটি। ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’-এর চলচ্চিত্র পর্যালোচনা অনুযায়ী, ‘দেশু ৭’ দর্শকের বিনোদনের চাহিদা পূরণ করার মতো একটি ছবি। পরিচালনায় প্রথমবার হাত দিয়েই বাণিজ্যিক সিনেমার উপাদানগুলোকে একসঙ্গে সাজানোর চেষ্টা করেছেন দেব। ছবির গল্পের পটভূমি সীমান্তপুর। চোরাচালান, মাদক কারবার ও নারী পাচারের মতো অপরাধে জর্জরিত…
খেলাধুলা ডেস্কঃ দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকা এসে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ দল। রবিবার বাংলাদেশে এসেছে ক্যারিবীয়রা। সফরে একটি প্রস্তুতি ম্যাচ খেলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে সফরকারীরা। বাংলাদেশে ষষ্ঠবারের মতো টেস্ট সিরিজ খেলতে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ প্রায় সাড়ে পাঁচ বছর আগে বাংলাদেশ সফরে এসে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল তারা। এবার পুরনো হিসাব চুকানোর সুযোগ বাংলাদেশের সামনে। পাশাপাশি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই সিরিজে ভালো করার বিকল্প নেই বাংলাদেশের। বর্তমানে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। ফাইনালের দৌঁড়ে টিকে থাকতে হলে ঘরের মাঠের এই সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি জয়ও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে…
খেলাধুলা ডেস্কঃ বেশ কয়েক দিন ধরে ভারতের পরবর্তী নির্বাচক কমিটির প্রধান হিসেবে পার্থিব প্যাটেলের নিয়োগ প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছিল। আগারকার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার আগেই গুরুত্বপূর্ণ এই পদে পার্থিব প্যাটেলের আসার সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল। তবে বেশ কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি নিজেও এই দায়িত্ব নিতে আগ্রহী ছিলেন। গুজরাট টাইটানসের কোচ হিসেবে কর্মরত পার্থিব প্যাটেল ‘ওয়েস্ট জোন’ (পশ্চিম অঞ্চল) থেকে নির্বাচক হওয়ার জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদনই জমা দেননি। অথচ আগারকারের উত্তরসূরি হিসেবে তিনিই ছিলেন সবচেয়ে এগিয়ে। তার আবেদন না করার বিষয়টি অনেককেই অবাক করেছে। এখন শোনা যাচ্ছে, অজিত আগারকারের জায়গায় বিসিসিআই-এর প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ওয়াসিম…
নাটোর প্রতিনিধিঃ দেশের একমাত্র ঔষধি পল্লী হিসেবে পরিচিত নাটোরের লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া জেলার এক অনন্য ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই দর্শনার্থীরা এই পল্লীতে আসছেন এবং মুগ্ধতা নিয়ে ফিরে যাচ্ছেন। নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের ১৫টি গ্রামজুড়ে এই ভেষজ পল্লীর অবস্থান। ছবির মতো সুন্দর এই পল্লীতে বছরে শুধু অ্যালোভেরাই উৎপাদন হচ্ছে প্রায় ১৫ হাজার টন। এছাড়া শিমুল মূল, অশ্বগন্ধাসহ ১৪০ ধরনের ভেষজ উদ্ভিদ উৎপাদন হয়, যার মোট বাজার মূল্য অন্তত শত কোটি টাকা। চারপাশে মাঠের পর মাঠ সবুজ অ্যালোভেরা। তার পাশের জমিতে চাষ হচ্ছে শতমূল, ঘৃতকাঞ্চন, মিছরিদানা, আলকুশি, অশ্বগন্ধা ও রোজেলা। প্রতিটি বাড়ির উঠানের আঙিনায় রয়েছে নানা প্রজাতির ঔষুধি উদ্ভিদ। এসব উদ্ভিদ উৎপাদন…
বিনোদন ডেস্কঃ আবারও চলচ্চিত্রের গানে জুটি বাঁধলেন সংগীতশিল্পী বালাম ও কোনাল। নতুন এই গানের শিরোনাম ‘তুমি আমার প্রেম’। ‘দ্য কিং’ নামের চলচ্চিত্রের জন্য গানটিতে কণ্ঠ দিয়েছেন তাঁরা। গত বুধবার রাতে ঢাকার মগবাজারের ভেলোসিটি রেকর্ডিং স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। চলচ্চিত্রটি পরিচালনা করছেন জাহিদ হোসেন। মাসখানেকের মধ্যে এর শুটিং শুরুর কথা রয়েছে। বালাম ও কোনাল প্রথম একসঙ্গে গেয়েছিলেন ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের ‘ও প্রিয়তমা’ গানটি। ২০২৩ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রটির এই গান দেশ-বিদেশের শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। বাংলা চলচ্চিত্রের গান হিসেবে এটি গ্লোবাল টপ চার্টের ৩৪ নম্বরে জায়গা করে নেয়। এরপর ‘রাজকুমার’ চলচ্চিত্রের টাইটেল গানেও একসঙ্গে কণ্ঠ দেন তাঁরা। গানটিও শ্রোতাদের মধ্যে…
বিনোদন ডেস্কঃ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র ও আইপিএলের ক্রিকেট দল সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্য মারান। দুই পরিবারের তরফে আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার আগেই সেই খবর প্রকাশ্যে আনলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। আগামী নভেম্বরে তাদের বিয়ের আয়োজন হতে পারে। তবে বিয়ের নির্দিষ্ট তারিখ ও স্থান আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তাদের বিয়ের সংবর্ধনা আগামী ২১ নভেম্বর ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংবর্ধনার তারিখ জানান। তিনি লেখেন, সান গ্রুপের চেয়ারম্যান কালানিথি মারান ও তার স্ত্রী কাভেরি মারান হায়দরাবাদের জুবিলি হিলসে তার বাসভবনে গিয়ে মেয়ের বিয়ের সংবর্ধনায় যোগ দেওয়ার…
পর্যটন ডেস্কঃ কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শনিবার (১৭ অক্টোবর) মন্ত্রী ট্যুরিজম বোর্ডকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে প্রতিনিধি দল পাঠিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং পর্যটকদের সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পর্যটন খাতের অংশীজনদের সঙ্গে সমন্বয় করে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেছেন তিনি। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের নিয়ে জরুরি সভা আয়োজন এবং সভায় সুপারিশ করা কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নির্দেশনাও দিয়েছেন মন্ত্রী। নির্দেশনায় মন্ত্রী অগ্নিকাণ্ডের প্রকৃত…
বিশেষ প্রতিনিধি, বগুড়াঃ বগুড়ার নারুলী এলাকায় ট্রেনে কাটা পড়ে মমতা (৩৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। প্রথম ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে রেললাইন থেকে মরদেহ সরানোর আগেই এর ওপর দিয়ে দ্বিতীয় একটি ট্রেন চলে যায়। এতে মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যায়। শনিবার (১৭ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মৃত মমতা বগুড়ার ধুনট উপজেলার ছোট চাপড়া এলাকার মোখলেছার রহমানের মেয়ে। জানা গেছে, সকালে সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ মেইল ট্রেনটি নারুলী এলাকা অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। পরে মরদেহটি রেললাইন থেকে সরিয়ে নেওয়ার আগেই ডাউন কলেজ ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করে। এতে মরদেহটি…