Author: Moon

খেলাধুলা ডেস্কঃ স্পেন থেকে যুক্তরাষ্ট্রে ফিরেই মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। কিন্তু রাজকীয় সম্মাননা পাওয়ার আনন্দ ধরে রাখা গেল না মাঠের লড়াইয়ে। নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ২-০ গোলে হেরে গেল ইন্টার মায়ামি। বিরতির পর বদলি হিসেবে মাঠে নেমেও দলকে পরাজয়ের হাত থেকে বাঁচাতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা। স্পেনের ওভিয়েদো থেকে যুক্তরাষ্ট্রে ফিরেছেন লিওনেল মেসি। সঙ্গে ছিল বিশ্ব ফুটবলে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে পাওয়া মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার’। কিন্তু সেই অর্জনের রেশ কাটতে না কাটতেই মাঠে নেমে হতাশ হতে হলো আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকাকে। নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ইন্টার মায়ামির হারে ম্লান হয়ে গেল তার ব্যক্তিগত অর্জনের আনন্দ। স্পেনের রাজপরিবারের দেওয়া…

Read More

বিনোদন ডেস্কঃ করপোরেট জগতে কাজ করার স্বপ্ন নিয়ে কর্মজীবনের প্রস্তুতি শুরু করলেও শেষ পর্যন্ত সাংবাদিকতাকেই নিজের পরিচয় গড়ার ক্ষেত্র হিসেবে বেছে নেন জান্নাতুল কলি। নিজের পায়ে দাঁড়ানোর প্রত্যয়, নিরলস পরিশ্রম আর পেশার প্রতি ভালোবাসায় পেরিয়েছেন এক দশকের পথ। বর্তমানে নিউজ টোয়েন্টিফোরের অনুষ্ঠান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি উপস্থাপনা করছেন দুটি রাজনৈতিক অনুষ্ঠান। সংবাদ উপস্থাপনা থেকে রাজনৈতিক অনুষ্ঠান পরিচালনা—বিভিন্ন অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছে তাঁর পেশাগত জীবন। এমন একটি জগতে নিজেকে খুঁজে পান, যেখানে প্রতিদিন নতুন মানুষের গল্প, সমাজের পরিবর্তন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং সময়ের নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়। খুব অল্প বয়সেই কর্মজীবন শুরু করেন তিনি। এরপর টেলিভিশন সংবাদমাধ্যম হয়ে ওঠে তাঁর…

Read More

খেলাধুলা ডেস্কঃ আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি পেল আফগানিস্তান। ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয়ের পর আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ইংল্যান্ডকে পেছনে ফেলেছে দলটি। আট নম্বর থেকে সাত নম্বরে উঠে এসেছে আফগানরা। অন্যদিকে টানা দুই হারে দুই ধাপ পিছিয়ে আট নম্বরে নেমে গেছে ইংল্যান্ড। শারজাহতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে গতকাল জিম্বাবুয়েকে ১৬৯ রানে অলআউট করে আফগানিস্তান। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তিন উইকেট নেন অধিনায়ক রশিদ খান। এ ছাড়া ফজলহক ফারুকী, মোহাম্মদ নবি ও বিলাল সামি দুটি করে উইকেট শিকার করেন। জবাবে ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৫তম ওভারেই জয় নিশ্চিত করে আফগানিস্তান। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইব্রাহিম…

Read More

খেলাধুলা ডেস্কঃ ২০২৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ছাড়া অন্য সব ম্যাচ আয়োজন করতে আগ্রহী পাকিস্তান। অন্যদিকে, ভারতীয় দলের ম্যাচগুলোর জন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে সবচেয়ে উপযুক্ত বলে মনে করা হচ্ছে। আইসিসি জানিয়েছে, ১২ দলের এই আসরটি ২০২৮ সালের ৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং এতে প্রধান আয়োজক হিসেবে থাকবে পাকিস্তান। ভারতের ম্যাচগুলোর জন্য নিরপেক্ষ ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি, তবে আইসিসি নিশ্চিত করেছে, টুর্নামেন্টে এমন একটি ব্যবস্থা থাকবে। পিসিবির একটি সূত্র জানিয়েছে, পাকিস্তান টুর্নামেন্টটি আয়োজনে প্রস্তুত থাকলেও, তারা আইসিসির কাছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যবহৃত ‘হাইব্রিড মডেল’  আয়োজন পদ্ধতিটিই অনুসরণ করার অনুরোধ জানাবে। ‘ইন্ডিয়া টুডে’-র প্রতিবেদন…

Read More

খেলাধুলা ডেস্কঃ বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদান এবং মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার ২০২৬’ জিতে ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। ঐতিহাসিক এই অর্জনের পর আবেগঘন বার্তা দিয়ে উষ্ণ অভিনন্দন জানিয়েছে তার সাবেক ক্লাব এফসি বার্সেলোনা। ২০২১ সালে কাতালান ক্লাবটিকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানাতে বাধ্য হয়েছিলেন মেসি। শুক্রবার (২৩ অক্টোবর) স্পেনের ওভিয়েদোর কাম্পোয়াম থিয়েটারে স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী রাজকন্যা লিওনরের হাত থেকে এই সম্মানজনক স্মারক গ্রহণ করেন ৩৯ বছর বয়সী মেসি। তার এই অর্জনের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ বার্তা প্রকাশ করে সাবেক ক্লাব বার্সেলোনা। ক্লাবের অফিশিয়াল বার্তায় জানানো হয়, ‘২০২৬ সালের ক্রীড়া প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার জেতায় লিও…

Read More

খেলাধুলা ডেস্কঃ ভারতের সঙ্গে চলমান বৈরীতার কারণে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস’ (ডব্লিউসিএল) থেকে সরে আসার পর নতুন করে নিজেদের একটি লিগ চালু করার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। ‘হংকং সিক্সস’-এর আদলে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি ছয়জনের দলের একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জনপ্রিয়তা ক্রমাগত বাড়তে থাকায় পিসিবি তাদের পরিধি আরও বিস্তৃত করতে যাচ্ছে। তারা নতুন প্রতিভা খুঁজে বের করতে এবং দর্শকদের আরও আনন্দদায়ক ও আকর্ষণীয় ক্রিকেট উপহার দিতে চায়। পিএসএলের একটি পডকাস্টে কথা বলার সময় লিগটির প্রধান নির্বাহী সালমান নাসির জানান, মহসিন নাকভির নেতৃত্বাধীন পিসিবি একটি নতুন ছয়জনের টুর্নামেন্ট নিয়ে কাজ করছে, যার নাম হবে ‘পিএসএল সিক্সস’। তিনি বলেন,…

Read More

বিনোদন ডেস্কঃ ভারতের রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা এক্স৬’-খ্যাত মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নবরাত্রির একটি অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, আমন্ত্রণ জানিয়ে চরম অব্যবস্থার মধ্যে ফেলে রাখা হয় তাঁকে। এমনকি জোর করে গাড়িতে তুলে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন এই মডেল। পুরো ঘটনাকে একপর্যায়ে ‘অপহরণ’ বলে বর্ণনা করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুনের পেডকর গ্রাউন্ডসে নবরাত্রি উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আকাঙ্ক্ষার অভিযোগ, অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলেও তাঁর জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা করেননি আয়োজকেরা। পাশাপাশি, নির্ধারিত পারিশ্রমিকও তাঁকে দেওয়া হয়নি। আকাঙ্ক্ষার দাবি, আয়োজক দলের মাত্র তিনজন সদস্যের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। তাঁদের বয়সও ছিল আনুমানিক ১৮…

Read More

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর হামলার দায় স্বীকার করে নতুন হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং। হিন্দুস্তান টাইমের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের চলচ্চিত্র জগতের কেউ তাদের হুঁশিয়ারি উপেক্ষা করলে কিংবা অভিনেতা সালমান খানের সঙ্গে কাজ করলে পরবর্তী লক্ষ্যবস্তু করা হবে বলে হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং । রোববার মুম্বাইয়ের জুহুতে অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলির ঘটনার পর সালমান খানের সঙ্গে কাজ করা ব্যক্তিদের নতুন করে হুমকি দিয়েছে গ্যাংটি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হামলার দায় স্বীকার করেছে গ্যাংটির সদস্য পরিচয় দেওয়া দুই ব্যক্তি অনিল পণ্ডিত ও হারমান সান্ধু। পোস্টে বলা হয়, ‘আজ টাইগার শ্রফের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার দায়…

Read More

বিনোদন ডেস্কঃ ভারত ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জকে করে বোম্বে হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেছেন বলিউড অভিনেতা ইমরান খান। তিনি ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়ার নোটিশকে ‘অসাংবিধানিক’ বলে অভিহিত করেছেন এবং একে ক্ষমতার অপব্যবহার বলে অভিযোগ করেছেন। ৪৪ বছর বয়সী এই অভিনেতা বলিউড সুপারস্টার আমির খানের ভাগ্নে। এর আগে ১৪ অক্টোবর ‘ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস’ (এফআরআরও) তাকে ‘লিভ ইন্ডিয়া নোটিশ’ (এলআইএন) বা ভারত ত্যাগের নির্দেশ দেয়। গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানের কাছে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত একটি প্রতিবাদ কর্মসূচিতে তার অংশগ্রহণের অভিযোগের প্রেক্ষিতে এই নোটিশটি জারি করা হয়। ইমরান খান আদালতের কাছে নোটিশটি বাতিল করার আবেদন করেছেন। একই সঙ্গে…

Read More

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টায় জড়িত থাকার সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজস্থানের কোটা রেলস্টেশন থেকে ট্রেনে তাদের আটক করা হয়। তদন্তকারীদের সন্দেহ, অভিনেতার গতিবিধির ওপর নজর রেখে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছিল। অভিযুক্তদের সঙ্গে লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর যোগসূত্র রয়েছে বলেও অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে তদন্ত চলছে। এনডিটিভি প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতার হওয়া তিনজনের মধ্যে দুজন হরিয়ানার এবং একজন বিহারের বাসিন্দা। তাদের মধ্যে একজন ১৭ বছর বয়সী কিশোর। অন্য দুজনের একজন বিহারের বেগুসরাইয়ের ২২ বছর বয়সী হৃতিক কুমার ওরফে রোশন, যিনি মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিমে থাকতেন এবং মোটরসাইকেলে যাত্রী পরিবহনের কাজ করতেন। অপরজন হরিয়ানার সোনিপতের…

Read More