Author: Nasim

এনজিও এবং অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে হলে, সমবায় কাঠামোর আমূল পরিবর্তন করে যুগোপযোগী হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আইনের কারণেই সমবায় আন্দোলন এগিয়ে যেতে পারছে না। আইন পর্যালোচনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। রোববার (৮ নভেম্বর) জাতীয় সমবায় দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি এসব কথা বলেন। ছোট বেলায় নিজ শহরে সমবায়ের সমৃদ্ধ কার্যক্রম দেখেছেন বলে জানান রাষ্ট্রপতি। কিন্তু, ক্রমেই সেই জৌলুশ হারিয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি। রাষ্ট্রপতি বলেন, জিয়াউর রহমান তার স্বনির্ভর বাংলাদেশ উদ্যোগের সঙ্গে সমবায় আন্দোলনকে একীভূত করতে চেয়েছিলেন। এছাড়াও, মিল্কভিটার মতো…

Read More

তুরস্কের আনতালিয়ায় শুরু হতে যাচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১। এতে বিশ্বনেতাদের পাশাপাশি অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হিসেবে এবারের সম্মেলনেও অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ আদায়ে তাই বাংলাদেশের প্রত্যাশা অনেক। জানা গেছে, আনতালিয়ায় সোমবার (৯ নভেম্বর) শুরু হয়ে ১২ দিনব্যাপী এ সম্মেলন চলবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিনিয়ত বাড়ছে বাংলাদেশের ঝুঁকি। উপকূলে লবণাক্ততা, নদী ভাঙন, ঘূর্ণিঝড়, বন্যা ও তাপপ্রবাহের মতো সংকট মোকাবিলায় প্রয়োজন বিপুল অর্থ ও কার্যকর পরিকল্পনা। এমন বাস্তবতায় এবারের জলবায়ু সম্মেলনকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। প্রথমবারের মতো জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নেতৃত্বে…

Read More

বিএনপি সব বিপ্লবের সুবিধা নিয়ে আওয়ামী লীগের মতো হতে চায় বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বিশেষ আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি। হাসনাত বলেন, ‘বিএনপি ৭ নভেম্বরকে বিপ্লবের দিন হিসেবে উপস্থাপন করলেও চব্বিশের গণ-অভ্যুত্থান নিয়ে মাঝে-মধ্যে গণ্ডগোল বলে ফেলছে। এ অবস্থানে স্ববিরোধিতা করছে তারা। চব্বিশকে এককভাবে নিজেদের করে নিতে না পারার কারণে তাদের এই হীনমন্যতা তৈরি হয়েছে।’ তিনি আরও বলেন, বর্তমান সরকার আওয়ামী লীগের অপরাধ ও বিচার নিয়ে আলোচনা না করে তাদের পুনর্বাসন…

Read More

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী মো. আমিনুর রশিদ। শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত র‍্যালির আগে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দিবসের মূল অনুপ্রেরণা হচ্ছে সবাইকে ঐক্যবদ্ধ ও একত্রিত করা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে শক্তিশালী করা এবং উন্নয়ন অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও জানান তিনি। দিবসটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, ১৯৭৫ সালের…

Read More

গ্রাম পুলিশের বর্ধিত বেতন, আনুতোষিক ভাতা ও যাতায়াত ভাতা ঐতিহাসিক ৭ নভেম্বর থেকেই কার্যকরের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশের মহাসমাবেশে এ ঘোষণা দেন তিনি। গ্রাম পুলিশ ও তাদের পরিবারের কিছুটা সচ্ছল জীবনযাপনের বিষয়ে সরকারের নজর রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় ১৯৯৫ সালে প্রথমবারের মতো গ্রাম পুলিশের জন্য ঈদ বোনাস ঘোষণা দেয়া হয়েছিল, যা কার্যকরও হয়েছিল। একই ধারাবাহিকতায় বর্তমান সরকারও সারা দেশে ৪০ হাজারেরও বেশি গ্রাম পুলিশের পরিবার-পরিজনের স্বাচ্ছন্দ্যময় জীবন-জীবিকার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।’ তিনি আরও বলেন, ‘পদবি পরিবর্তন…

Read More

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর জিয়া উদ্যানের সমাধিস্থলে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে, সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

Read More

জাতি ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) রাজধানীর বনানীতে আর্মি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এ প্রত্যাশার কথা জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘১৯৭১-এর যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, আর ২০২৪ ছিল স্বাধীনতা রক্ষার। সময়ের সঙ্গে প্রমাণ হয়েছে, ৭ নভেম্বর ছিল ভবিষ্যতের পথরেখা নির্ণয়ের দিন। এদিন বাংলাদেশি পরিচয়ের ভূমিকা নির্ধারিত হয়। দিনটির নায়ক দেশপ্রেমিক সিপাহি-জনতা। জিয়াউর রহমান যেভাবে ৭ নভেম্বর বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিলেন, ঠিক একইভাবে মুক্তিযুদ্ধের রণাঙ্গনেও নেমেছিলেন।’ তিনি আরও বলেন, ‘ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না। ভবিষ্যতে আর…

Read More

ঠাকুরগাঁও-১ আসনের এমপি মির্জা ফয়সল আমীন বলেছেন, প্রথমেই একটি ওয়ার্ডকে পাইলট প্রজেক্ট হিসেবে নিব। পাইলট প্রজেক্টে টেস্ট কেস চালাবো। সত্যিকার অর্থে মাদক একেবারে নির্মূল করা অসম্ভব। পৃথিবীর জন্মের ইতিহাস থেকে কেয়ামত পর্যন্ত মাদক থাকবে। কিন্তু সেটা সহনীয় পর্যায়ে থাকতে হবে। শুক্রবার (৬ নভেম্বর) রাতে জেলা শহরের মির্জা রুহুল আমীন মিলনাতায়নে ঠাকুরগাঁও পৌর বিএনপি আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মির্জা ফয়সল এমন মন্তব্য করেন। তিনি বলেন, মাদকসেবী এবং মাদক ব্যবসায়ী। তাদেরকে সবাই চিনি। প্রথমেই অনুরোধ করেছিলাম এসব ছেড়ে দেন। আজ আবারও বলছি ছেড়ে দেন আমরা কিন্তু মাঠে নামবো। মূলদল, ছাত্রদল, যুবদল স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনে মাদক সংশ্লিষ্ট কেউ থাকলে…

Read More

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে বাগেরহাটের মোংলায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে মোংলা বন্দরের সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটিসহ আনুষঙ্গিক সুবিধার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। পরে বাগেরহাটে খানজাহান আলীর মাজার জিয়ারত শেষে সড়কপথে খুলনা সার্কিট হাউসে যাবেন প্রধানমন্ত্রী। বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধন করবেন তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে একই সময়ে দেশের ৫০৩টি উপজেলায় এ প্রতিযোগিতার সূচনা করবেন প্রধানমন্ত্রী। দুই সপ্তাহের ব্যবধানে মোংলায় এটি তার দ্বিতীয় সফর। প্রধানমন্ত্রীর দ্বিতীয় এই সফর ঘিরে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টায়…

Read More

পোশাক শ্রমিকদের আন্দোলনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি ও এর সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মীর অনুপ্রবেশ ও নাশকতায় জড়িত থাকার প্রমাণ পেয়েছেন গোয়েন্দারা। প্রতিবেদনে আওয়ামীপন্থি ব্যবসায়ী মালিকানাধীন গাজীপুরের অন্তত ১০টি পোশাক কারখানার নাম এসেছে, যারা এই আন্দোলনে ইন্ধন দিচ্ছে। সত্যতা মিলেছে শ্রমিকদের বক্তব্যেরও। নূন্যতম ৩০ হাজার টাকা মজুরিসহ আরও কয়েকটি দাবিতে আন্দোলনে নামেন পোশাক শ্রমিকরা। এরই মধ্যে পার হয়েছে এক সপ্তাহ। ধীরে ধীরে আন্দোলন সহিংস আকার ধারণ করছে। পোশাক শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে তাদের বেতন নির্ধারণে রোববার মজুরি বোর্ডও গঠন করে সরকার। ফলে এখন আর শ্রমিকদের মূল আন্দোলন বা দাবির যৌক্তিকতা থাকার কথা নয়। কিন্তু এর মধ্যেও যারা সহিংস আচরণ…

Read More