মালয়েশিয়ায় কর্মসংস্থানে যেতে ইচ্ছুক সাধারণ কর্মীদের জন্য মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। শনিবার (৩১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেডিকেল পরীক্ষার জন্য নির্ধারিত ৮ হাজার টাকার অতিরিক্ত কোনো টাকা নেয়া যাবে না। কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি বাবদ কোনোক্রমেই ৮ হাজার টাকার বেশি না দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে মেডিকেল পরীক্ষার জন্য কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীদের সাথে যোগাযোগ না করার জন্যও সতর্ক করেছে মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না। মালয়েশিয়ার জন্য…
Author: Nasim
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার জিপিএ ফাইভ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। শনিবার (৩১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রে এ তথ্য জানা গেছে। এবার পরীক্ষায় গড় পাসের হার কমে দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশে। মোট পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ ফাইভ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। পরীক্ষার্থীরা একযোগে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন। অনলাইনে https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাচ্ছে। এছাড়া যেকোনো মোবাইল অপারেটর থেকে ১৬১৪০ নম্বরে নির্ধারিত নিয়মে এসএমএস পাঠিয়ে মুহূর্তেই ফল জানা…
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে এই ফলাফল প্রকাশিত হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। গড় পাসের হার কমে দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশে। মোট পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ ফাইভ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। কোন বোর্ডে পাসের হার কত? ঢাকা শিক্ষা বোর্ড: ৬১ দশমিক ৮০ শতাংশ রাজশাহী শিক্ষা বোর্ড: ৪৫ দশমিক ০৬ শতাংশ কুমিল্লা শিক্ষা বোর্ড: ৪৮ দশমিক ০৪ শতাংশ যশোর শিক্ষা বোর্ড: ৪৪ দশমিক ৯২ শতাংশ চট্টগ্রাম শিক্ষা বোর্ড: ৫২ দশমিক…
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হতে না হতেই সাগরে সৃষ্টি হয়েছে নতুন লঘুচাপ। এর প্রভাবে সকাল থেকে মেঘলা আকাশ থাকার পর রাজধানী ঢাকায় ভারি বৃষ্টি শুরু হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলেও দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকেই রাজধানীর আকাশ বেশ মেঘলা ছিল। বেলা ১১টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। শুরুতে বৃষ্টির পরিমাণ হালকা থাকলেও পরে তা ভারি বৃষ্টিতে রূপ নেয়। আবহাওয়া অফিসের তথ্যমতে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়েছে। এটি প্রথমে স্থল গভীর নিম্নচাপ ও পরে স্থল নিম্নচাপে পরিণত…
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা করেছেন তার বাবা কে এম এনায়েতুল করিম। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলাটি করেন তিনি। থানার ডিউটি কর্মকর্তা আতিকুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাহসিফের মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলাটি নৌ-পুলিশ তদন্ত করবে। তাহসিফে ব্যবসায়িক পার্টনার ও এলাকার ছোট ভাই শাহরিয়ার রেজ দীপের বিষয়েও নৌপুলিশ দেখছে।’ নৌ-পুলিশ জানায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদে একটি মরদেহ ভাসতে থাকার খবর দেয়া হয়। পরে খবর পেয়ে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে…
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আসা ইউরেনিয়ামের চতুর্থ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টা ১৭ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী ৩টি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় পৌঁছায়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে প্রকল্পের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ইউরেনিয়ামের একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য তিনটিসহ মোট চারটি চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। এর আগে, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য মোট সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের…
এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। এ জন্য ওয়েবসাইটের ‘Result’ বিভাগে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) নম্বর দিয়ে ফল ডাউনলোড করতে হবে। অন্যদিকে পরীক্ষার্থীরা eduboardresults.gov.bd, educationboardresults.gov.bd অথবা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল জানতে পারবেন। এসএমএসের মাধ্যমেও ফল জানার সুযোগ রয়েছে। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ‘HSC DHA 123456 2026’…
লোহাগড়া প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা এলাকা থেকে নিখোঁজ হওয়া সুহানা (১৪) নামে এক বহুমাত্রিক প্রতিবন্ধী কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাকে বহনকারী মোটরসাইকেল ও চালককেও উদ্ধার করা হয়েছে। আজ বেলা ১১টার দিকে বাড়ির সামনে থেকে মোটরসাইকেলে করে সুহানাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। সে মোঃ এনামুল বিশ্বাস ও আন্নি খানমের মেয়ে। তাদের বাড়ি সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ ঠাকুরের বাড়ির পাশে। ঘটনার বিষয়টি লোহাগড়া থানা পুলিশকে অবহিত করা হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরিফুল ইসলাম নড়াইল জেলা ট্রাফিক টিমকে বিষয়টি জানান। পরে সমন্বিত তৎপরতায় নড়াইলের ভূমদদিয়া এলাকা থেকে কিশোরী সুহানাকে মোটরসাইকেল ও চালকসহ উদ্ধার করা হয়।
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পাওয়ার স্টার্টআপ বা বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন পায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। এদিন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ- বায়েরা এর অনুমোদন দেয়। এই ধাপে প্রথমবারের মতো স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন তৈরি করা হবে। অর্থাৎ, চুল্লিতে ধীরে ধীরে স্থায়ী ও নিরাপদভাবে শক্তি বা বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। আগের সব পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে শেষ হয়েছে। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা আইএইএ’র গাইডলাইন অনুযায়ী, রাশিয়ার সহযোগিতায় নির্মিত এই প্রকল্পের প্রথম ইউনিটের স্টেজ ‘বি ওয়ান’…
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে জয়ের আনন্দ ভাগ করে নিতে মিষ্টি নিয়ে প্রতিদ্বন্দ্বি জামায়াতের প্রার্থী দেলাওয়ারের বাসায় গেলেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে জেলা শহরের হাজীপাড়ায় অবস্থিত দেলাওয়ারের বাসায় গিয়ে এলাকার উন্নয়নে সহযোগিতা চান ফয়সল আমীন। পরে কুশল বিনিময় করে একে অপরের মুখে মিষ্টি তুলে দেন। এরআগে, প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ারের বাসায় প্রবেশ করেই মির্জা ফয়সল আমীন হাত চেপে ধরে বলেন, এই জেলার মানুষের জন্য দুজনকেই কাজ করতে হবে। এমপির ছায়া হিসেবে রাখতে চাই, চাই সহযোগিতা। কারণ নির্বাচনের আগে উভয়েই ভোটারদের প্রতিশ্রুতি দিয়েছি। এ সময় জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন বলেন, অবশ্যই একে একে সহযোগিতা করবো।…