Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»অর্থনীতি»চাপে দেশের পোশাক রপ্তানি, ২৫৪ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ সরিয়ে নিল বিদেশি ব্র্যান্ড
    অর্থনীতি

    চাপে দেশের পোশাক রপ্তানি, ২৫৪ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ সরিয়ে নিল বিদেশি ব্র্যান্ড

    MoonBy Moon27 November, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    অর্থনীতি ডেস্ক: দেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি খাতে নতুন করে চাপ তৈরি হয়েছে। শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া, জ্বালানি সংকট ও উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে বাংলাদেশের পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিচ্ছে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো। গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের ক্রয়াদেশ সরিয়ে নেওয়া হয়েছে। এর বড় অংশ গেছে ভারতে। এ ছাড়া ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়াতেও ক্রয়াদেশ স্থানান্তরিত হয়েছে।

    শুক্রবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেন্সার ও সেলিওর মতো আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশের পরিবর্তে বিকল্প উৎপাদনকেন্দ্র থেকে পোশাক সংগ্রহের দিকে ঝুঁকছে। দেশের বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ ও উৎপাদন বিঘ্নিত হওয়ায় সময়মতো পণ্য সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ক্রেতাদের মধ্যে।

    বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) জরিপ অনুযায়ী, চলমান অস্থিরতায় গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ৩১৭টি কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। এতে প্রায় ৪২ কোটি ৮০ লাখ ডলারের উৎপাদন ক্ষতি হয়েছে। পাশাপাশি ৫ কোটি ৯০ লাখ পিস পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলার।

    শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়েও মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে বিরোধ তৈরি হয়েছে। সম্প্রতি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলেও শ্রমিকদের প্রত্যাশার তুলনায় তা কম বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

    এদিকে, উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে পোশাক কারখানার মালিকেরাও চাপে রয়েছেন। জ্বালানি ও বিদ্যুতের উচ্চমূল্য, কাঁচামালের ব্যয় এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধির ফলে উৎপাদন খরচ বাড়ছে। অন্যদিকে আন্তর্জাতিক ক্রেতারা তুলনামূলক কম দামে পণ্য কেনার পাশাপাশি নির্ধারিত সময়ে সরবরাহ নিশ্চিত করতে চাইছেন।

    রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশে একটি পোশাকের উৎপাদন ও সরবরাহ সম্পন্ন করতে প্রায় ১২০ দিন সময় লাগে। বিপরীতে ভারত, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো প্রতিযোগী দেশগুলো ৬০ থেকে ৯০ দিনের মধ্যে পণ্য সরবরাহ করতে পারছে। ফলে সময়মতো পণ্য সরবরাহের ক্ষেত্রে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান দুর্বল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

    শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা আশঙ্কা করছেন, সাময়িকভাবে অন্য দেশে সরিয়ে নেওয়া ক্রয়াদেশের একটি অংশ ভবিষ্যতে স্থায়ীভাবে স্থানান্তরিত হতে পারে। এতে দেশের পোশাক রপ্তানি খাতের বাজার হিস্যা ও আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

    বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। পাশাপাশি দেশের শিল্প খাতের কর্মসংস্থানের একটি বড় অংশও এ খাতের ওপর নির্ভরশীল। তাই চলমান অস্থিরতা দীর্ঘায়িত হলে দেশের রপ্তানি আয়, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Moon

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    পবিত্র কোরআনে মানব মর্যাদার ১০টি গুরুত্বপূর্ণ দিক

    27 November, 2026

    অনলাইন বিক্রির তথ্য গোপনের অভিযোগ, ২৯ রেস্তোরাঁয় প্রায় ৩ কোটি টাকার ভ্যাট ফাঁকির তথ্য

    27 November, 2026

    শিশুদের প্রতি পারস্পরিক সম্পর্ক ও ভাগাভাগির বার্তা প্রধানমন্ত্রীর

    27 November, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.